• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বাঘ গুনতে সুন্দরবনে বসানো ৮ ক্যামেরা চুরি

Reporter Name / ১৫০ Time View
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

পশ্চিম সুন্দরবনে বাঘ গণনার কাজে স্থাপিত ৩৭৬টি ক্যামেরার মধ্যে ৮টি চুরি হয়ে গেছে। সুন্দরবনের নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চল থেকে এসব ক্যামেরা চুরি হয়ে যায়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসাইন চৌধুরী।  

তিনি বলেন, পশ্চিম সুন্দরবনে স্থাপিত এসব ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি সম্প্রতি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে বনবিভাগ।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *